যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশের ইউনিফর্ম ওয়াকিটকিসহ পাঁচ তরুণ-তরুণী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ০৭:০১ পিএম
পুলিশের ইউনিফর্ম ওয়াকিটকিসহ পাঁচ তরুণ-তরুণী আটক

ঝিনাইদহে অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচ ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওই সময় পুলিশের ইউনিফর্ম, দুটি ওয়াকিটকি, সাতটি মোবাইল ফোন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শৈলকুপার চণ্ডিপুর গ্রামের একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শৈলকুপা উপজেলার লক্ষ্মণদিয়া বিশ্বাসপাড়ার আমিনুল ইসলামের ছেলে মো. রিয়াজ বিশ্বাস (২৭), বারইপাড়া গ্রামের ডাবলু মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্লা (৩২), দুধসর গ্রামের মৃত আল্লেক জোয়ার্দ্দারের ছেলে মো. আশিক জোয়ার্দ্দার (২৪), গাছ কুলচারা গ্রামের বাবু মন্ডলের মেয়ে তাসনিম খাতুন (২১) এবং সোনাদাহ গ্রামের জামিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদাউস (২০)।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছাব্বিরুল আলম বলেন, শৈলকুপা উপজেলার চণ্ডিপুর গ্রামের খালেক মোল্লা নামে এক ব্যক্তির বাড়ি থেকে পুলিশ পরিচয়ে মাদক ব্যবসাসহ প্রতারণা করে আসছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিফর্ম, দুটি ওয়াকিটকি, সাতটি মোবাইল ফোন ও ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিরা বিভিন্ন জায়গায় পুলিশের পোশাক ব্যবহার করে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা-পয়সা আত্মসাৎ করে আসছিলেন। তারা মাদক ব্যবসাও করেন। মামলা করে আটক ব্যক্তিদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)