যশোর, বাংলাদেশ || শনিবার, ২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশ পরিচয়ে এই যুবক হাতিয়ে নিয়েছিলেন মোবাইল ফোন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০১:৫৮ পিএম
পুলিশ পরিচয়ে এই যুবক হাতিয়ে নিয়েছিলেন মোবাইল ফোন

যশোরের একটি মোবাইল ফোনের দোকান থেকে পুলিশ পরিচয় প্রতারণার মাধ্যমে মোবাইল সেট হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটক যুবকের নাম শরীফ হাসানুল। তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার বাবার নাম রেজাউল করিম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল যশোর শহরের 'মোবাইল প্লাজা-২' থেকে ওই যুবক দুটি মোবাইল ফোন নেন। ওই সময় তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। এরপর বিকাশে পেমেন্ট করার কথা বলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে কাস্টমারের ভিড়ের সুযোগ নিয়ে তিনি কৌশলে সেখান থেকে সটকে পড়েন। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাকে। ক্যাশ মেমোতে তিনি নিজের পরিচয় দেন পুলিশের এসআই হিসেবে। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিক জাকির হোসেন পলাশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন।

পরে এসআই মোস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোর শহরের এমকে রোড থেকে গত শুক্রবার (১ মে) তাকে আটক করেন। রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, বান্না দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পুলিশ পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)