স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন।
এ বিষয়ে কেতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে যশোর শহরের নতুন উপ-শহর এ-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ সময় বাসা থেকে রোজিনা সাইফুল (৩৯) নামে একজনকে আটক করা হয়। তার স্বামী সাইফুল ইসলাম (৪০) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আটক রোজিনা ও পলাতক সাইফুল ইসলাম দুজনই নতুন উপ-শহর এ-ব্লকের ৩১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
তাদের স্থায়ী বাড়ি যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ডাকঘরের পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী বিশ্বাসপাড়ায়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই বাসায় অভিযান চালান। এ সময় ফ্ল্যাটের ভেতর থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শকরাফিজা খাতুন বাদী হয়ে কেতোয়ালি মডেল থানায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।