যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের খড়কি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ডিকু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০২:২৯ পিএম
আপডেট : বুধবার, ৬ মে,২০২৬, ০৩:৪৮ পিএম
যশোরের খড়কি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ডিকু গ্রেপ্তার

যশোর শহরের খড়কি এলাকায় আক্তারুজ্জামান ডিকু নামে চিহ্নিত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) দুপুর একটার দিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা কাজীপাড়া আমতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করেন।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এটিএসআই নাসির উদ্দিন দাবি করেছেন, ডিকু এলাকায় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেন। তার বাহিনীর নাম ডিকু বাহিনী।

তার বিরুদ্ধে একটি মামলায় পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে খড়কি এলাকায় ত্রাসের রাজত্ব চালাতেন ডিকু।

অন্যের সম্পত্তি দখল, চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায়ও একাধিক মামলা রয়েছে।

সরকার পতনের পর তিনি গা ঢাকা দেন। তবে তার বাহিনীর সদস্যরা এখনো খড়কি এলাকায় সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)