যশোর, বাংলাদেশ || বুধবার, ৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় চাকুসহ তিন যুবক আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৬ মে,২০২৬, ০২:৪৬ পিএম
আপডেট : বুধবার, ৬ মে,২০২৬, ০৩:৫২ পিএম
চৌগাছায় চাকুসহ তিন যুবক আটকের দাবি

যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে একটি বার্মিজ চাকুসহ তিন যুবককে আটকের দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) রাত নয়টার দিকে চৌগাছার খড়িঞ্চা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন খড়িঞ্চা গ্রামের আল-আমিন হোসেন (২২), ইমন হোসেন (১৯) ও আমিনুর রহমান ওরফে মেহেদী হাসান (১৯)।

পুলিশ জানায়, খড়িঞ্চা বাজার এলাকায় একটি বাজাজ পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে যুবকদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

এ সময় পুলিশ চাকুটিসহ তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে। এই ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)