যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় জাল ‘সেলফিন’ দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, যুবক আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৮:৩১ পিএম
পাইকগাছায় জাল ‘সেলফিন’ দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, যুবক আটক

খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংকে জাল ‘সেলফিন’ ভাউচার ব্যবহার করে দেড় লাখ টাকা আত্মসাতের চেষ্টাকালে নাইমুল হক নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। ‘সেলফিন’ হলো ইসলামি ব্যাংকের অ্যাপভিত্তিক কার্ড।

পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক নাইমুল হক বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত হকের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক পাইকগাছা শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংক সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ‘সেলফিন’ অ্যাপের একটি ভাউচার ক্যাশ কাউন্টারে জমা দেন। ভাউচারটি যাচাই-বাছাইয়ের সময় কর্তব্যরত কর্মকর্তা সেটিকে জাল হিসেবে শনাক্ত করেন।

বিষয়টি টের পেয়ে যুবকটি দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে আটক করে। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার মো. আবু জাফর বলেন, ভাউচারটি যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)