যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৯:৪৫ পিএম
প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবন্ধী শিশু (১১) ধর্ষণ মামলার অন্যতম আসামি আকতার খানকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তারকৃত আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের এবাদত খানের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে একটি ফার্নিচারের দোকান পরিচালনা করতেন।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার মেয়ের বাড়ি আলফাডাঙ্গার পানাইল থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ মে দুপুরে লোহাগড়া পৌর এলাকার আলামুন্সির মোড়ে আকতার খানের ফার্নিচারের দোকানে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল।

গ্রেপ্তারকৃতকে সন্ধ্যার পরপরই থানায় হস্তান্তর করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)