যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে ছয় মাদকসেবীর জেল-জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৮:৩৮ পিএম
অভয়নগরে ছয় মাদকসেবীর জেল-জরিমানা

যশোরের অভয়নগরে পৃথক অভিযানে মাদক সেবন ও সরবরাহের অভিযোগে ছয়জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু তাদের জেল-জরিমানার সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (২৪), অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের সুজাত বেগের ছেলে মাহমুদুল হাসান (৩০), একই উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামের ফারুক মোড়লের ছেলে সাজ্জাদ হোসেন (৩০), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩৯), মুনতাজের ছেলে সাজিদুল (২২) ও মালাধারা গ্রামের শামীম শিকদারের ছেলে শাকিল (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের দায়ে নাহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মাহমুদুল হাসান ও সাজ্জাদ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ’ টাকা করে জরিমানা করা হয়েছে। অপর অভিযানে জাহিদুল ইসলাম ও সাজিদুলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মাদকদ্রব্য সরবরাহের দায়ে শাকিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)