স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে যুবলীগের মিছিলের সাথে জড়িত থাকার অভিযোগে শহরের নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফার ছেলে মিনহাজ মিমোকে আটক করেছে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার ভোরে শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা সংসদের পুরনো কার্যালয়-সংলগ্ন এলাকায় একদল যুবক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মোমবাতি ও হারিকেন হাতে মিছিল করে। এ ঘটনায় মামলা হয়। মামলার তদন্তে উঠে আসে এ ঘটনার সাথে জড়িত ছিলেন মিমো। তারই প্রেক্ষিতে মিনহাজ মিমোকে আটক করা হয়েছে।