যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় নিম্নমানের শিশুখাদ্য বিক্রি: ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৪:২৬ পিএম
মাগুরায় নিম্নমানের শিশুখাদ্য বিক্রি: ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

মাগুরা শহরে অনুমোদনহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরের জামরুলতলা এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সুভাষ স্টোরকে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধ এবং নিম্নমানের শিশুখাদ্য মজুত ও বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে সুভাষ স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবীর।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাগুরা জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দপ্তরটি।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)