স্টাফ রিপোর্টার
, যশোর
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল সীমান্ত থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছেন।
তার মধ্যে ২১৭ বোতল কফ সিরাপ রয়েছে। যা নেশদ্রব্য হিসাবে ব্যবহার হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) বেনাপোল বিওপি ও আইসিপি সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
এগুলোর মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কম্বল, বিভিন্ন প্রকার কাপড়, জিরা, ফুসকা, চকলেট ও বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী। এছাড়া নিষিদ্ধ নেশা জাতীয় ভারতীয় কফ সিরাপ রয়েছে ২১৭ বোতল।
জব্দ মালামাল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।