স্টাফ রিপোর্টার
, যশোর
পুলিশের খাতায় চিহ্নিত আসামি মোহাম্মদ আসিফকে চাকুসহ আটক করেছে যশোরের চাঁচড়া ফাঁড়ি পুলিশ। বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে যশোর বড়বাজারের আটাপট্টি থেকে তাকে আটক করা হয়।
আটক আসিফ বেনাপোল পোর্ট থানার পাটবাড়ি এলাকার ইব্রাহিমের ছেলে।
ফাঁড়ির এসআই শুভ কুমার রায় বলেছেন, বুধবার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে আটাপট্টির জয় সা ভান্ডারের সামনে থেকে আসিফকে আটক করা হয়।
তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও বলেছেন, আসিফ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৮টি মামলা চলমান রয়েছে।