যশোর, বাংলাদেশ || রবিবার, ১৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদকসহ আটকদের ছাড়াতে এসে এবার কারবারি ধরা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৬ মে,২০২৬, ০২:০০ পিএম
আপডেট : শনিবার, ১৬ মে,২০২৬, ০৩:২০ পিএম
মাদকসহ আটকদের ছাড়াতে এসে এবার কারবারি ধরা

কুষ্টিয়ার মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে তদবির করতে এসে ধরা পড়েছেন আরেক মাদক ব্যবসায়ী।

এর আগে থানায় এক মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর তদবির করতে এসে বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করে মুচলেখা দিয়ে ছেড়েছিল মিরপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজার থেকে মাদকসহ দুজনকে আটক করা হয়। তারা হলেন, আমলা এলাকার মৃত জিহাদ আলীর ছেলে সজিব (১৯) এবং একই এলাকার রিপন ওরফে লাদেন এর ছেলে শাকিল (১৮)।

পরে তাদেরকে ছাড়াতে ফাঁড়িতে সুপারিশ করতে যান একই এলাকার মোশারফ হোসেনের ছেলে আহসান ওরফে হাসান (৩৫)। পুলিশ জানায়, এসময় হাসানের কাছেও মাদক ছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে আমলা বাজার থেকে গাঁজাসহ সজিব ও শাকিল নামের দুজনকে আটক করা হয়। পরে তাদের আমলা পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে তাদের ছাড়ানোর জন্য তদবির করতে যান আহসান ওরফে হাসান। এসময় পুলিশ তার শরীর তল্লাশি করলে তার কাছ থেকেও গাঁজা পাওয়া যায়। ধরা পড়া তিনজনই বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

ওসি আরও জানান, আটক আহসান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে যান জামায়াত ও বিএনপির পাঁচ নেতা। তাদেরকেও থানা হেফাজতে নেয় পুলিশ। পরদিন তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)