যশোর, বাংলাদেশ || রবিবার, ১৭ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ফরিদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৭ মে,২০২৬, ১২:০৮ এ এম
যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ফরিদ গ্রেপ্তার

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদ চৌধুরী শহরের ২৬১/১ লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী যুবলীগের সভাপতিও।

শনিবার রাত ১০টার দিকে শহর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে কোতয়ালি থানায় হস্তান্তর করে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি মাসুম খান।

তবে পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদ আহমেদকে ধরে নিয়ে যায় পুলিশ।

কোতয়ালি থানার ওসি মাসুম খান বলেন, ডিবি পুলিশ মোস্তফা ফরিদ আহমেদকে গ্রেপ্তার করেছে। রাতে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার নামে নাশকতাচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেলেও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নিজ বাড়িতেই থাকতেন। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে দেখেশুনে রাখতেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)