যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এরশাদের সাবেক স্ত্রী বিদিশার জেল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ০২:৩১ পিএম
আপডেট : বুধবার, ২০ মে,২০২৬, ০৩:০২ পিএম
এরশাদের সাবেক স্ত্রী বিদিশার জেল

রাজধানীর গুলশান থানার একটি প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান (হিরণ) রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় বিদিশা সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ (কনভিকশন ওয়ারেন্ট) নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকার 'প্রেসিডেন্ট পার্ক'-এর একটি ফ্ল্যাট বিক্রি করা নিয়ে এক ব্যবসায়ীর সাথে আর্থিক প্রতারণার ঘটনা ঘটে। এই ঘটনায় বারিধারার ফ্ল্যাটটি কেনা-বেচায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেন মোশাররফ হোসেন সিকদার নামের এক ব্যবসায়ী।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ বিদিশা সিদ্দিককে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)