যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ১১:০৮ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে,২০২৬, ০২:৩৭ পিএম
ঝিকরগাছায় যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে মিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশেই যশোর-বেনাপোল মহাসড়ক-সংলগ্ন একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

নিহত মিম কীর্তিপুর মোড় এলাকার মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন মিম। এরপর রাতভর তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের চিহ্ন রয়েছে। আঘাতের তীব্রতায় মাথার ঘিলুও বেরিয়ে গেছে। হত্যাকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামের বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। পরে রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও মিম সেখানে যাননি। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।

নিলা খাতুনের দাবি, মিমের কয়েকজন বন্ধুর সঙ্গে তার বিরোধ ছিল। তার ধারণা, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)