যশোর, বাংলাদেশ || শনিবার, ২৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৩:৫৪ পিএম
শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেপ্তার

যশোরের শার্শায় পুত্রবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি শ্বশুর মিজানুর রহমান গহরকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান গহর শার্শা উপজেলার একঝলা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

মামলার বিবরণ ও শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমানের দেওয়া তথ্যমতে, গত ১৪ এপ্রিল রাত দশটার দিকে মিজানুর রহমানের ছেলে বাড়িতে ছিলেন না। এই সুযোগে শ্বশুর মিজানুর রহমান তার পুত্রবধূকে ভয়-ভীতি দেখিয়ে বাড়ির পিছনের একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী পুত্রবধূ বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে। মামলা হওয়ার পর থেকেই আসামি মিজানুর রহমান মহেশপুর এলাকায় আত্মগোপন করেছিলেন।

অবশেষে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের তথ্য ও বিশেষ সহযোগিতায় শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে মহেশপুরের পলানপুর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আজ শুক্রবার (২২ মে) আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)