যশোর, বাংলাদেশ || শনিবার, ২৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনে ডাকাত বাহিনীর কবল থেকে ২১ জেলে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৯:৩৭ পিএম
সুন্দরবনে ডাকাত বাহিনীর কবল থেকে ২১ জেলে উদ্ধার

সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত ‘দয়াল বাহিনী’ ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে সপ্তমবারের মতো অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলা বারুদসহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা মোট ২১ জেলেকে উদ্ধার করা হয়।

খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর থানার জেলেরা মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের গহিনে প্রবেশ করলে দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা ফিরিঙ্গি খাল ও কুনচিরখাল সংলগ্ন এলাকা থেকে তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, জেলেদের নিয়ে দয়াল বাহিনীর সদস্যরা কয়রার আন্দারমানিকের টোটা, কেওড়াতলা খাল-সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২১ মে বৃহস্পতিবার ভোর পাঁটায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশ চালিয়ে সেখানে জিম্মি থাকা দশ জেলেকে উদ্ধার করা হয়।

অপরদিকে, কোস্ট গার্ড ও র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর বড় দুদমুখ খাল-সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একইদিন বিকেল পাঁচটায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উপস্থিতি টের পেয়ে ডাকাতরা কোস্ট গার্ডকে উদ্দেশ করে গুলি ছোঁড়ে। পালটা গুলি চালালে তারা বনের গহীনে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, এক রাউন্ড ফাঁকা কার্তুজ ও জিম্মি থাকা ১১ জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)