যশোর, বাংলাদেশ || শনিবার, ২৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে মসজিদের চাল তোলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৮:১৭ পিএম
আপডেট : শুক্রবার, ২২ মে,২০২৬, ০৯:২৬ পিএম
নড়াইলে মসজিদের চাল তোলা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নড়াইল সদর উপজেলায় মসজিদের কমিটি গঠন ও মক্তবের জন্য মহল্লা থেকে সাপ্তাহিক চাল তোলা নিয়ে বিরোধ মীমাংসার সময় দুটি গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্র জানিয়েছে, সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বনিকপাড়া) জামে মসজিদের কমিটি গঠন ও মসজিদের জন্য মহল্লায় সাপ্তাহিক চাল (মুষ্টির চাল) তোলা নিয়ে একই মহল্লার আলম ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক বসে। উভয়পক্ষের উপস্থিতিতে আলোচনা সভা চলার সময় সৃষ্টি হওয়া মতানৈক্য দু’পক্ষের সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে আলম গ্রুপের সিঙ্গিয়া এলাকার মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশাহ, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, ওই এলাকার জিন্না বিশ্বাস, মো. রাব্বি বিশ্বাসসহ মোট আটজন।

অপরপক্ষে মেজবাহ গ্রুপের আহত চারজন হলেন সিঙ্গিয়াপাড়ার আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস ও হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্যা। তারা সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)