যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে গ্রেপ্তার অনির কাছ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৩:২৮ পিএম
যশোরে গ্রেপ্তার অনির কাছ থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধারের দাবি

যশোর শহরের চাঁচড়া বাবলাতলা থেকে গ্রেপ্তার দুই সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তার দুইজনের মধ্যে অনির বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা রয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম ব্রিফিং দেন।

ব্রিফিংয়ে বলা হয়, গত সোমবার (২৫ মে) রাতে ডিবি পুলিশের ইনসপেক্টর সুজন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই মো. কামরুজ্জামান ও এসআই মো. কামাল হোসেনসহ একটি টিম চাঁচড়া বাবলাতলায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে আলতুর ছেলে অনিক হাসান অনি ও তারেক কাজীর ছেলে তানভীরকে আটক করা হয়। পরে অনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি এবং তানভীরের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আটক অনি কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)