যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে যশোরে যৌথ অভিযান, জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৯:৫৭ পিএম
ঈদযাত্রায় শৃঙ্খলা ফেরাতে যশোরে যৌথ অভিযান, জরিমানা আদায়

আসন্ন ঈদুল আজহার ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে যশোর-সাতক্ষীরা মহাসড়কে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ, যশোর। মঙ্গলবার (২৬ মে) মহাসড়কের মালঞ্চী এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি গণপরিবহন ও মোটরসাইকেলকে মোট ২৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, ঈদে ঘরে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, যানবাহনের কাগজপত্র হালনাগাদ রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ সময় মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি ও অবৈধ রুট পারমিটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৬টি যানবাহনকে জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

মহাসড়কে অভিযানের পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এদিন যশোর শহরের চাঁচড়া বাজারেও একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পবিত্র ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার তদারকি করা হয়।

মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবসায়ীদের মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও মো. তাওমীদ হাসান যৌথভাবে এই মোবাইল কোর্ট ও জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলাজুড়ে এমন অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)