যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ায় কিশোরী নাতনিকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৮:৪৫ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৯:১১ পিএম
কুষ্টিয়ায় কিশোরী নাতনিকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩ বছর বয়সী এক কিশোরী নাতনিকে ধর্ষণের অভিযোগে সৎ নানা শাহাবুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে ভেড়ামারা পৌর এলাকায় এই ঘটনা ঘটে।

আটক শাহাবুল ইসলাম জেলার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা। তিনি ভুক্তভোগী কিশোরীর নানির দ্বিতীয় স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৫ মে) ভুক্তভোগী কিশোরী পৌর এলাকায় তার নানির বাড়িতে বেড়াতে আসে। আজ মঙ্গলবার সকালে ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে সৎ নানা শাহাবুল ইসলাম তাকে ধর্ষণ করেন। ওই সময় কিশোরীর চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এলে ঘটনাটি প্রকাশ পায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত শাহাবুলকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ঘটনাটি জানার পর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ফরিদা ইয়াসমিন ভুক্তভোগী কিশোরীর পরিবারের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছেন। গণধোলাইয়ে সামান্য আহত হওয়ায় তাকে চিকিৎসা শেষে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)