যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্রনেতা রাশেদের বাড়িতে হামলা: প্রধান অভিযুক্ত মনা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৮:৫৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৬ মে,২০২৬, ০৯:১৬ পিএম
ছাত্রনেতা রাশেদের বাড়িতে হামলা: প্রধান অভিযুক্ত মনা গ্রেপ্তার

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রধান অভিযুক্ত মনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে শহরের কদমতলা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

আটক মনা যশোর শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তবে এই হামলার ঘটনার সঙ্গে জড়িত মনার ছেলে ইমন ও মেয়ে জুলিসহ অন্য আসামিরা এখনো পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আসামিরা অতর্কিতে ছাত্রনেতা রাশেদ খানের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রাশেদের পরিবার এর প্রতিবাদ করলে আসামিরা তাদের ওপর চড়াও হয়ে মারপিট শুরু করে।

একপর্যায়ে তারা বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং পাশে থাকা রাশেদের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। হামলায় ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এই হামলার ঘটনায় ভুক্তভোগী ছাত্রনেতা রাশেদ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মনা, তার ছেলে ইমন ও মেয়ে জুলি খাতুনসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযানে নেমে প্রধান আসামি মনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়, ঘটনার প্রধান অভিযুক্তকে ইতিমধ্যে আটক করা হয়েছে। মামলার অন্য আসামি ইমন ও জুলিসহ বাকিদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে হামলার কথা শুনে মঙ্গলবার সকালে ঢাকা থেকে যশোর এসে রাশেদের বাড়িতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আক্রান্ত পরিবার-সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)