খুলনা অফিস
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার স্কুলভিটা থেকে মো. রাশেদ (২১) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে লবণচরা থানা পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে।
নিহত যুবক একই থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, "খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।"
পুলিশ আরও জানায়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।