স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন হোসেনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার আকামত আলীর ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।
কোতোয়ালি থানার পরিদর্শক মমিনুল হক জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে সোমবার রাত ১০টার দিকে ডিবি পুলিশের সহায়তায় শংকরপুর এলাকা থেকে সুমনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশের আজিজ সিটি রোডে সরকারবিরোধী হারিকেন ও মশাল মিছিল হয়। ওই মিছিলে যারা অংশ নিয়েছিল তাদের অনেককে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিছিলে সুমন হোসেনও ছিলেন। পালিয়ে থেকে সরকারবিরোধী নানা কর্মসূচিতে অংশ নিচ্ছে। তাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।