যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে খুন হন রাশেদ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০৮:৪১ পিএম
আপডেট : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০৯:৪৩ পিএম
খুলনায় বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে খুন হন রাশেদ

বন্ধুর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার জেরে খুন হয়েছেন খুলনার রাশেদ (২১)। মঙ্গলবার (২ জুন) সকালে মহানগরীর লবণচরা থানার সাচিবুনিয়া স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদের বাবা আনিস ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে মাদক মামলায় কারাগারে থাকাকালে ইমরানের সঙ্গে রাশেদের পরিচয় হয়। কারামুক্তির পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

পরবর্তীতে ইমরান পুনরায় কারাগারে গেলে তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন রাশেদ। এই বিয়েকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এর আগে গত ১৯ মার্চ রাশেদের বাড়িতে ঢুকে তার বাবা, মা, বড় ভাই ও স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ওই ঘটনার সূত্র ধরেই মঙ্গলবার রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে পরিচিত এক যুবক রাশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর স্কুলভিটা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডে ইমরানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

গত ১৯ মার্চের গুলির ঘটনায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)