যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পেট্রোল ঢেলে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে যশোর আদালতে মামলা

স্টাফ রির্পোটার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০৯:০০ পিএম
পেট্রোল ঢেলে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে যশোর আদালতে মামলা

Subornovumi ছবি: প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে একটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ওই গ্রামের মৃত সনো ব্যাপারির মেয়ে রিনি বেগম বাদী হয়ে এ মামলা করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল কোতোয়ালি থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, একই গ্রামের সিরাজুল ইসলাম ও তার তিন ছেলে মিন্টু, ইকবাল হোসেন, ইলিয়াস হোসেন ডাবলু, ঘোপেরডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাসুদ এবং জহুরুল ইসলামের ছেলে অনু।

অভিযোগে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে আসামি সিরাজুল ইসলাম ও তার ছেলেরা প্রতিবেশি রিনি বেগমের জমি দখলের ষড়যন্ত্র করে আসছিল। এতে ব্যর্থ হয়ে সিরাজুল ইসলাম জমি বিক্রি করে দেওয়ার জন্য রিনি বেগমকে চাপ দিতে থাকেন। রিনি বেগম তার বাড়ির জমি বিক্রি করতে রাজি না হওয়ায় সিরাজুল ও তার লোকজন রিনি বেগম ও তার ছেলে-মেয়েদের বিভিন্ন সময় বাড়ি থেকে উচ্ছেদের জন্য পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ভিটা শূণ্য করার হুমকি দিয়ে আসছিলেন।

গত ১৫ মে রাত ৮টার দিকে আসামিরা রিনি বেগমের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির লোকজনদের মারপিট শুরু করলে তারা সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এর মধ্যে আসামিরা রিনি বেগমের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে সবকিছু ভষ্মিভুত হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও আসামিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)