যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় ছয় কেজি গাঁজাসহ একজনকে আটকের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০৫:৫৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০৭:৪৫ পিএম
চৌগাছায় ছয় কেজি গাঁজাসহ একজনকে আটকের দাবি

যশোর জেলার চৌগাছা সীমান্ত এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম খোকন নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক খোকন বেনাপোলের দৌলতপুর গ্রামের ইসহাক আলীর ছেলে।

বিজিবি বলছে, মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামসংলগ্ন মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবির আন্দুলিয়া বিওপির সদস্যরা। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মো. জাহাঙ্গীর আলম খোকনকে তল্লাশি করে ছয় কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক উদ্ধারের এই ঘটনায় ইতিমধ্যে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)