যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রূপসায় বিএনপি নেতাকে গুলি

খুলনা অফিস

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ০৯:১৪ এ এম
আপডেট : বুধবার, ৩ জুন,২০২৬, ০৭:৪০ পিএম
রূপসায় বিএনপি নেতাকে গুলি

খুলনার রূপসা থানা এলাকায় সাইনুর শেখ (৪৫) নামের এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টিএসবি ইউনিয়নের তালতলা গ্রামে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাইনুর শেখ তালতলা গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে। তিনি ওই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সাইনুর শেখ তালতলা গ্রামের একটি চায়ের দোকানে (বেটার দোকান) বসে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় একটি গুলি তার মাথার কপাল ঘেঁষে এবং আরেকটি বাম পায়ের উরুতে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার পর আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি হাসপাতালের ইউনিট-২ এর একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এই সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু এই বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে রূপসা থানা পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)