যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যবিপ্রবির বহিষ্কৃত কর্মচারী ‘যুবলীগ নেতা’ বাদল আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৯:৪৯ এ এম
আপডেট : শনিবার, ৬ জুন,২০২৬, ০২:৩৭ পিএম
যবিপ্রবির বহিষ্কৃত কর্মচারী ‘যুবলীগ নেতা’ বাদল আটক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বহিষ্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৫ জুন) রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় কার্যক্রমনিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতিকালে স্থানীয় আমবটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বদিউজ্জামান বাদল যবিপ্রবি কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের পক্ষে স্থানীয় আমবটতলা বাজারে যুবলীগ নেতা বাদল, আরশাদ আলীসহ বেশ কিছু লোক জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ বাদলকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে তাকে কোতোয়ালি থানায় আনা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি নিয়ে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। বর্তমানে বাদলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)