স্টাফ রিপোর্টার
, যশোর
বিশেষ অভিযানে যশোরের চৌগাছা উপজেলায় ওয়ার্ড যুবলীগ সভাপতি আশরাফ হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার চুটারহুদা গ্রামের ফজলুল হকের ছেলে এবং ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি।
মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের কয়েক জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানিয়েছেন, নাশকতার ঘটনায় ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগে আশরাফ হোসেনকে আটক করা হয়েছে। আশরাফ ২০২৫ সালে চৌগাছা থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি।
তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।