যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সড়ক দুর্ঘটনায় যশোর ও নড়াইলে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৯:৪৭ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ১১:১৫ পিএম
সড়ক দুর্ঘটনায় যশোর ও নড়াইলে স্বাস্থ্যকর্মীসহ নিহত ২

যশোর ও নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ (সিএইচসিপি) দুইজন নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার খালিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে শান্ত (১৯) এবং নড়াইল লোহাগড়া উপজেলার রথখোলা গ্রামের বাসিন্দা ও লংকারচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিপাশা রহমান অন্তরা (৩৯)।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে কালনাঘাট ব্রিজ এলাকায় ভ্যানযোগে যাত্রাকালে একটি বেপরোয়া ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বিপাশা রহমান অন্তরা সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৪ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, যশোরের বাঘারপাড়া উপজেলার খোদড়াগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক শান্ত গুরুতর আহত হন। পরে সকাল সোয়া ১০টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের ইনচার্জ ডা.বিচিত্র মল্লিক জানান, লাশের ময়না তদন্তের জন্য হাসপাতালের মার্গে রাখা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত এসআই মিজানুর রহমান জানান, কোতোয়ালী থানায় ও নড়াইলে মেসেজ পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)