সুবর্ণভূমি ডেস্ক
আমেরিকাতে আমার যে কোন ক্ষতি এমনকি সড়ক দুর্ঘটনার জন্যেও ইসকন দায়ী থাকবে৷ মৃত্যু কিংবা আমার জীবনের কঠিন কোন পরিস্থিতির জন্যে আমি ভয় পাই না তবে সবাইকে জানিয়ে রাখলাম, দোয়া করবেন৷ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বুধবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে ইসকনের বিরুদ্ধে একটি পোস্ট দিয়েছেন। যা সুবর্ণভূমির পাঠকদের জন্য ইলিয়াস হোসাইনের স্ট্যাটাসটি নিচে হুবহু দেওয়া হলো
কয়েকদিন আগে ইসকনের এক নেতা নিউইয়র্কে আমাকে দেখে উত্তেজিত হয়ে ওঠে৷ সেদিন তিনি আমাকে দেখে নেয়ার হুমকি দেন এবং বলেন আমাকে নিয়ে কাজ চলছে৷ তারপরে বেশ কিছু ঘটনা ঘটেছে৷ সপ্তাহখানেক আগে আমি পরিবার নিয়ে বাইরে গিয়েছিলাম৷ রাস্তার অপরপ্রান্তে গাড়ি পার্ক করে আমরা একটা রেস্টুরেন্ট থেকে কফি নিয়ে আমি একা গাড়ি আনতে যাই৷ পথচারীদের গ্রীন সিগন্যাল থাকা অবস্থায় রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ একটা গাড়ি রেড লাইট ক্রস করে আমার দিকে চালিয়ে দেয়৷ আমি দ্রুত জাম্প করে ফুটপাথে উঠে যাই৷ গাড়িটার গতিবিধি এতোটাই ভীতিকর ছিলো যে, আমার স্ত্রী রেস্টুরেন্টের সামনে থেকে আতঙ্কে চেঁচিয়ে ওঠে৷ গেলো ৭ বছর আমেরিকার জীবনটা এভাবেই কেটেছে৷ গতকাল এখানকার একটি সংস্থা থেকে আমার বাসায় এসেছিলো তারা আমাকে সম্প্রতি ইসকন নিয়ে করা আমার কয়েকটি ফেইসবুক পোস্ট সম্পর্কে জিজ্ঞেস করে৷ আমি আমার মতো জবাব দিয়েছি৷
ইসকন আমেরিকাতে অনেক শক্তিশালী তাদেরকে নিয়ে কথা বলা হয়তো আমার পক্ষে আর সম্ভব হবে না, বাংলাদেশের সব মিডিয়াও তাদের কেনা৷ অতএব দেশের জনগন এবং সরকারের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশে তাদের কার্যক্রমের উপর দৃষ্টি রাখা৷
আর আমেরিকাতে আমার যে কোন ক্ষতি এমনকি সড়ক দুর্ঘটনার জন্যেও ইসকন দায়ী থাকবে৷ মৃত্যু কিংবা আমার জীবনের কঠিন কোন পরিস্থিতির জন্যে আমি ভয় পাই না তবে সবাইকে জানিয়ে রাখলাম, দোয়া করবেন৷
-ইলিয়াস হোসাইন
জুন.১০.২০২৬