যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৪:২৮ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ০৭:৩২ পিএম
পাইকগাছায় ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

খুলনার পাইকগাছায় ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে হাতে নাতে আটক হয়েছেন সুমন শেখ (৩২) নামে এক যুবক। বুধবার (১০ জুন) দুপুরে উপজেলা সদরের হাসপাতাল মোড়ের ‘মুন ডায়াগনস্টিক সেন্টারে’ এই ঘটনা ঘটে। পরে তাকে গণধোলাই দিয়ে পাইকগাছা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত নুরু শেখের ছেলে। তিনি বর্তমানে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের জুনিয়র স্কুল সংলগ্ন তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ বাইন (৪২) তার অসুস্থ ভাই দুলাল চন্দ্রকে ডাক্তার দেখাতে মুন ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় সুমন শেখ কৌশলে তাদের পাশে এসে অবস্থান নেন।

একপর্যায়ে বিষ্ণুপদ বাইনের পকেটে থাকা চার হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে সুমনকে হাতেনাতে ধরে ফেলেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে এবং উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।

আটকের পর সুমনের দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় উপজেলার বাঁকা শ্রীকান্তপুর গ্রামের খাইরুল আলম ঘটনাস্থলে এসে মোবাইলটি তার বলে শনাক্ত করেন। তিনি জানান, চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর কোনো এক ফাঁকে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি, উপস্থিত লোকজনের সামনে সুমন শেখ মোবাইল ফোনটি চুরির বিষয়টি স্বীকার করেছেন।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নেয়। পাইকগাছা থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)