যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে জোনাব বাহিনীর তিন সদস্য আটক, অস্ত্র উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৭:১০ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ০৮:১০ পিএম
শ্যামনগরে জোনাব বাহিনীর তিন সদস্য আটক, অস্ত্র উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনকেন্দ্রিক দস্যু চক্র 'জোনাব বাহিনী'র তিন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের একটি খালসংলগ্ন এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)।

কোস্টগার্ড সূত্র জানায়, অপারেশন ম্যানগ্রোভ শিল্ড এর আওতায় মঙ্গলবার সন্ধ্যায় কৈখালী বিসিজি স্টেশনের সদস্যরা কালিঞ্চি স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের হরিণটানা খালসংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক ব্যক্তিরা সুন্দরবনকেন্দ্রিক জোনাব বাহিনীর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আটক রবিউল ইসলাম ওরফে চেঙ্গিজ রবিউল একসময় সুন্দরবনের কুখ্যাত মঞ্জু বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। ২০১৭ সালে তিনি আত্মসমর্পণ করেছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পুনরায় দস্যু কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং জোনাব বাহিনী নামে একটি চক্র পরিচালনা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড ও দস্যুতার সঙ্গে তার বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের মতে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে বাহিনীর নেপথ্যের সহযোগী ও অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, কোস্টগার্ড সদস্যরা বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)