যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০১:২২ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ০৬:৪৮ পিএম
লোহাগড়ায় স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি তামিম মোল্যাকে (২১) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) বিকালে তথ্য-প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তামিম মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ওই এসএসসি পরীক্ষার্থী (১৬) স্কুল থেকে বাড়ি ফেরার পথে গত ২১ মে দুপুরে মঙ্গলহাটা গ্রামের রায়হান, তামিম ও লিকু পরস্পর যোগসাজশে ওই শিক্ষার্থীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে।

এই ঘটনায় চরম ক্ষোভ ও অপমানে ওই মেয়ে শিক্ষার্থী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা সুমনা বেগম বাদী হয়ে উল্লিখিত তিনজনকে আসামি করে গত ২৪ মে লোহাগড়া থানায় মামলা করেন (মামলা নম্বর-২২)।

লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা তারেক হোসেন বলেন, ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামি তামিমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর দুই পলাতক আসামি রায়হান ও লিকু মোল্যাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)