যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের ছয় মাসের কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০১:১৬ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ০৬:৪৫ পিএম
অভয়নগরে নেশাগ্রস্ত যুবকের ছয় মাসের কারাদণ্ড

যশোরের অভয়নগরে সুজন শেখ (২২) নামে নেশাগ্রস্ত এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চলিশিয়া গ্রামের লাবু শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করছে, এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চলিশিয়া গ্রামে লাবু শেখের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বাড়ির সামনে থেকে নেশাগ্রস্ত অবস্থায় সুজন শেখকে আটক করা হয়। পরে তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু বলেন, মাদকদ্রব্য সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের দায়ে এক যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)