যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কারাগারে স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে আটক স্বামী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৮:২২ পিএম
কারাগারে স্ত্রীকে গাঁজা দিতে গিয়ে আটক স্বামী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কারাগারে স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসে তাকে গাঁজা দিতে গিয়ে মাগুরায় আটক হয়েছেন এক দর্শনার্থী। ভ্রাম্যমাণ আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকে।

দায়িত্বরত কারারক্ষী রফিকুল ইসলাম দর্শনার্থী দবীর মোল্লার দেহ তল্লাশি করেন। এসময় তার জিন্স প্যান্টের বাম পকেটে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক দবীর মোল্লা (৩৫) মাগুরা সদর উপজেলার জুইতারা গ্রামের বাসিন্দা। তিনি মোতাল্লেব মোল্লার ছেলে।

গাঁজা উদ্ধারের পর মাগুরা জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা কারাগারে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য বহনের দায়ে দবীর মোল্লাকে দোষী সাব্যস্ত করে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

মাগুরা জেলা কারাগারের সুপার মো. মহিউদ্দিন এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, কারাগারের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে এই মাদক উদ্ধার ও আটক করা হয়েছে।

এদিকে কারাগারের একটি সূত্র জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত দবীর মোল্লার স্ত্রী তন্বী খাতুন বর্তমানে মাগুরা জেলা কারাগারে একটি মামলায় সাজা ভোগ করছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)