যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৯:১৬ পিএম
আপডেট : সোমবার, ১৫ জুন,২০২৬, ১০:২৫ পিএম
প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

যশোরের শার্শা উপজেলার একটি গ্রামে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এতে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার পর অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুইজন পলাতক।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় আড়াই বছর মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত ১২ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই নারী নিজবাড়িতে থাকাকালে কয়েকজন তাকে ভয়ভীতি দেখায়। এরপর বাড়ি থেকে বের করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

ঘটনার পর তিনি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ১৫ জুন মামলা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার চান্দুড়িয়া ঘোপ গ্রামের হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের আব্দুর রহমান ইমন (২৪) এবং মেহেদি হাসান টুটুল (২৫)। অপর দুই আসামি আব্দুল্লাহ আল মামুন (২৬) ও ইমন (২৪)।

ওসি মারুফ হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তারের পর সোমবার আদালতে সোপর্দ করে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)