স্টাফ রিপোর্টার
, যশোর
মদ ও মোবাইলফোন সেটসহ মিন্টু খান (৪৪) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছেন বিজিবি সদস্যরা।
সোমবার (১৫ জুন) যশোর-নড়াইল সড়কের দাইতলা ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।
বিজিবির ৪৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম সোমবার ভোর সোয়া চারটার দিকে দাইতলা ব্রিজের অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে মিন্টু খান নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তার কাছ থেকে তিন বোতল মদ ও ১১টি মোবাইলফোন সেট উদ্ধার করা হয়।
আটক মিন্টু খান ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার শাহাপাড়ার মুজিত শেখের ছেলে।