যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা মামলায় দুই সন্দেহভাজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৯:৩৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ১১:০১ পিএম
নাশকতা মামলায় দুই সন্দেহভাজন আটক

যশোরের ডিবি পুলিশ জুয়েল পারভেজ (২০) এবং মামুন হোসেন (২৮) নামে দুই যুবককে আটক করেছে। তারা আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ দাবি করেছে।

এদের মধ্যে পারভেজ সদর উপজেলার ইছালী গ্রামের মাহামুদ হাসানের ছেলে এবং মামুন রামকৃষ্ণপুর গ্রামের ইনতাজ আলীর ছেলে।

ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান বলেন, ২০২৪ সালের ১৮ নভেম্বর বিকেলে যশোর-মণিরামপুর সড়রকের কানাইতলা নামক স্থানে বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী।

এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি পারভেজ ও মামুন। মঙ্গলাবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইছালী থেকে তাদের আটক করা হয়েছে।

তাদেরকে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)