যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৯:৪১ পিএম
ভারতীয় ধুতি ও উত্তরীয়সহ এক ব্যক্তি আটক

দুই লাখ ৬৮ হাজার ৫শ টাকার ভারতীয় ধূতি ও উত্তরীয়সহ অনিরুদ্ধ দাস অনি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা।

আটক অনি ঢাকার ধানমন্ডি থানার জিগাতলা পোস্ট অফিস রোড স্টাফ কোয়ার্টারের অমল কৃষ্ণ দাসের ছেলে।

বিজিবির হাবিলদার মনিরুজ্জামান কোতোয়ালি থানার দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তারা গত সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সূত্রে জানতে পারেন, বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্টো-ব-১৪-১১৬৯) শুল্ক ফাঁকি দিয়ে এক ব্যক্তি ভারতীয় মালামাল বহন করছেন।

মালামালগুলো গাড়ির বক্সে রাখা। বিজিবি সদস্যরা বক্স খুলের সাদা রঙের একটি বস্তা দেখতে পান। বস্তা খুলে ৬৪টি ভারতীয় ধুতি এবং ৯টি উত্তরীয় জব্দ করা হয়।

মালামালের মালিকের সন্ধান করতে গেলে অনি বাস থেকে নিচে নেমে এসে তার দাবি করেন। কিন্তু ওই মালামালের বৈধ কোন কাগজ দেখাতে পারেননি তিনি।

ফলে ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বহনের অভিযোগে তাকে আটক করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)