যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় দুইজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৮:৩৯ পিএম
যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় দুইজন আটক

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৪০) হত্যা মামলায় সাব্বির হোসেন সুমন ওরফে ‘মেছো সুমন’ এবং রোহিত নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক মেছো সুমন ধর্মতলা এলাকার শহিদুজ্জামানের ছেলে এবং রোহিত রঘুরামপুর গ্রামের শফিয়ার রহমানের ছেলে।

হত্যাকাণ্ডের দিন (মঙ্গলবার) সাইদ সরদারের সাথে অভিযুক্তদের একাধিকবার মোবাইল ফোনে কথা হয় বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।

তদন্তে আরও জানা যায়, মোবাইল ফোনে ডেকে ঘটনাস্থলে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পাশের একটি ঝোঁপে ফেলে যায় দুর্বৃত্তরা।

এদিকে এ ঘটনায় নিহতের বড় ভাই জাহিদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, সাইদ সরদার মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন বুধবার (২৪ জুন) সকাল ৮টার দিকে বাড়ির পাশের কাম গাজীর পুকুরপাড় থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হওয়া রোহিত ও মেছো সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১২টি মামলা বিচারাধীন রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)