যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চার সহস্রাধিক ইয়াবাসহ ছয়জন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০৯:৩৭ পিএম
চার সহস্রাধিক ইয়াবাসহ ছয়জন আটক

পৃথক অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা চার হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ মোট ছয়জনকে আটক করেছে। এদের মধ্যে চারজন চিহ্নিত অপরাধী হিসাবে পুলিশে খাতায় রেকর্ড আছে।

বিজিবি সদস্যরা শহরের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে তিন হাজার ৯১০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব মুন্সিগঞ্জ ধানখালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানিয়েছেন, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামনগর মুড়লী মোড় শাহী মসজিদের সামনের রাস্তার ওপর থেকে একশ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম জিসান ওরফে লাহী (২৫) নামে এক যুবককে আটক করা হয়। সে মুড়লী খাঁপাড়ার আবেদ আলী খাঁর ছেলে।

উপশহর পুলিশ ক্যাম্পের এসআই অলোক কুমার দে জানিয়েছেন, গত বুধবার রাত ১০টার দিতে গোপন সূত্রে সংবাদ পান, ঘোপ নওয়াপাড়া রোডের আলী রেজা রাজু সড়কস্থ জবেদা বেগমের বাড়ির মধ্যে কপিতয় মাদক ব্যবসায়ী ও চিহ্নিত অপরাধী মাদক কেনাবেচা করছে। সেখানে গিয়ে চারজনকে আটক করেন। এরা হলো, ওই বাড়ির ভাড়াটিয়া বিরামপুর পশ্চিমপাড়ার সোহরাব হোসেনের ছেলে বাবু হোসেন ওরফে সোহেল হোসেন (২৫), রবিউল ইসলামের ছেলে আব্দুল জব্বার (২৫), শেখহাটি বাবলাতলার তমালতলার মৃত নারায়ণ চন্দ্র সাহার ছেলে সঞ্জয় সাহা (২৪) এবং রামনগর রাজারহাট এলাকার মো. সেলিমের ছেলে শফিকুল ইসলাম রিপন (৪০)।

এসআই অলোক কুমার দে বলেন, আটক চারজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। কিন্তু সকলেই চিহ্নিত অপরাধী হিসাবে পরিচিত। আটক আসামি বাবু হোসেনে ওরফে সোহেল হোসেনের বিরুদ্ধে কোতায়ালি থানায় আটটি, সঞ্জয় সাহার বিরুদ্ধে তিনটি, আব্দুল জব্বারের বিরুদ্ধে পাঁচটি এবং শফিকুল ইসলাম রিপনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)