সাতক্ষীরা প্রতিনিধি
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা অধিদপ্তরের হলরুমে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পিস ফ্যাসালিটেটর গ্রুপ- পিএফজি'র অ্যাম্বাসেডর ও সুজন- সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাংবাদিক শরিফুল্লা কায়সার সুমন ও আমিনা বিলকিস ময়না।

অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের শতাধিক নারী প্রতিনিধি অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সম্প্রতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।