স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের মাদক কারবারি হিসেবে পরিচিত মনোয়ার হোসেন ওরফে মনোকে শুক্রবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
এরআগে বৃহস্পতিবার রাতে যশোরের ডিবি পুলিশ তাকে একশ’ পিস ইয়াবাসহ আটক উদ্ধার করা হয়েছে।
আটক মনো যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবি পুলিশের এসআই সামিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনোকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রেলগেট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি পুঁটলি থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআই সামিউল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।