যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কালীগঞ্জে এক ব্যক্তি আটক

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:০০ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ১০:২২ পিএম
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কালীগঞ্জে এক ব্যক্তি আটক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে প্রশান্ত কুমার দাস (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার মৃত ননী গোপাল দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী এরশাদ ও আরিফ হোসেন বলেন, রোববার (২৮ জুন) বেলা ১২টার দিকে শহরের কলেজ রোডে সুবোধ দেবনাথের তন্ময় স্টোর নামে একটি চায়ের দোকানে বসে তারা চা পান ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় প্রশান্ত কুমার দাস ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তারা এর প্রতিবাদ করলে তিনি দ্রুত সেখান থেকে চলে যান। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ পাওয়ার পর প্রশান্ত কুমার দাসকে থানায় আনা হয়েছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)