যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৮:১১ পিএম
আপডেট : রবিবার, ২৮ জুন,২০২৬, ০৯:১৩ পিএম
কেশবপুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

যশোরের কেশবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এনটিভি মাল্টিমিডিয়ার মণিরামপুর ও কেশবপুর প্রতিনিধি এনামুল হাসান।

সম্প্রতি কেশবপুরের সাগরদাঁড়ি চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদরাসার সুপার সিরাজুল ইসলাম প্রতিষ্ঠানের অভিভাবক এবং দাতা সদস্যদের না জানিয়ে রাতের আধারে প্রতিষ্ঠানে বসে একটি অবৈধ কমিটি গঠন করেছেন বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (২৮জুন) মাদরাসার অবৈধ কমিটি গঠন, জমি ছেড়ে দিয়ে বাউন্ডারি নির্মাণ ও একাধিক দুর্নীতির বিষয়ে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে যান এনটিভি’র (অনলাইন) প্রতিনিধি এনামুল হাসান।

এসময় মাদরাসার অধ্যক্ষ সিরাজুল ইসলামের নির্দেশে একটি রাজনৈতিক দলের স্থানীয় কয়েকজন নেতা ও কর্মী এনামুল হাসানকে ছবি তুলতে বাধা দেন। তারা এনামুলের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দাখিল করেছেন এনামুল হাসান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)