স্টাফ রিপোর্টার
, যশোর
বন্ধ হয়ে যাওয়া একটি কারখানা থেকে মালামাল চুরির সময় মিলন (৩৬) নামে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মিলন সদর উপজেলার চাউলিয়া পশ্চিমপাড়ার ইয়াসিনের ছেলে।
বালিয়াডাঙ্গা গ্রামের হুমায়ুন কবীরের ছেলে মাসুদ পারেভজ কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, রূপদিয়া চাউলিয়া গেট সংলগ্ন এলাকায় তার এমএম মেটাল নামে একটি জিআই ফিটিংয়ের ফ্যাক্টরি আছে। দুই বছর ধরে কারখানাটি বন্ধ। কারখানার মধ্যে তামার তারসহ বড় বড় মেশিন রয়েছে। বন্ধ কারখানাটি দেখভালের জন্য পাঁচজন কর্মী কাজ করেন।
তিনি আরও উল্লেখ করেন, এক মাস ধরে কারখানা থেকে প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি ও তামার তার চুরি হয়ে যায়। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত চোর বা চোরচক্র ৬০ পিস জিআই ফিটিংস এবং ৮০ হাজার টাকা মূল্যের মোটা তামার তার বস্তার মধ্যে ঢোকায়।
শব্দ শুনতে পেয়ে নৈশপ্রহরী ভেতরে প্রবেশ করলে অন্যরা পালিয়ে গেলেও মিলনকে আটক করা হয়। পরে আশপাশের লোকজন গিয়ে মিলনকে মারধর করে।
এরপর তারা মিলনকে পুলিশের কাছে সোপর্দ করে।