স্টাফ রিপোর্টার
, যশোর
সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি, চাঁদা দাবি ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনালি আক্তার স্মৃতি নামে এক নারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ভুক্তভোগী এক নারী বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন। আসামি সোনালী আক্তার স্মৃতি একই এলাকার আল আমিনের স্ত্রী ও খোকনের মেয়ে।
মামলার অভিযোগে জানা গেছে, অভিযুক্ত সোনালী আক্তার স্মৃতি ভুক্তভোগী নারীর স্বামীর সাবেক স্ত্রী। স্মৃতিকে তালাক দেওয়ার পর তার সাবেক স্বামী ভুক্তভোগী নারীকে বিয়ে করে। স্মৃতি বর্তমানে অন্যের ঘর সংসার করছে। পূর্ব শত্রুতার জের ধরে স্মৃতি মাঝে মধ্যেই তার স্বামীর ফেসবুক আইডিতে অশ্লীল কথাবার্তা লিখে পাঠায়। এরপর স্মৃতি ভুক্তভোগী নারীর ছবি এডিট করে অশ্লীল ছবি বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। বিষয়টি জানার পরে ভুক্তভোগী নারী স্মৃতিকে এ কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলে লাখ টাকা চাঁদা দাবি করে। এ সকল কর্মকাণ্ডে ভুক্তভোগী নারীর সামাজিক মান সম্মানহানি হওয়ায় তিনি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। থানা কর্তৃপক্ষ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।